| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা চলছে : ফখরুল

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 159730 বার পঠিত
ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা চলছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ধর্মের নামে বাংলাদেশে বড় ধরনের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোববার ( ৭ ডিসেম্বর ) সকালে খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা উপস্থাপনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। 

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মকে সমাজ বা রাষ্ট্রকে ভাগ করার অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে স্বাধীনতার মূল চেতনা ছিল সবার জন্য সমান বাংলাদেশের ধারণা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

ছাত্রদলের প্রতি তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফা দাবি যথাযথভাবে গ্রামে পৌঁছাতে পারেনি ছাত্রদল। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের উপস্থিতি ও কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ঘাটতির কারণেই সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভালো করা সম্ভব হয়নি। এ অবস্থায় সংগঠনকে আরও শক্তিশালী হয়ে এগিয়ে আসতে হবে।

বিভিন্ন অপচেষ্টা ব্যর্থ করে বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপিই ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪