| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ, অতপর...

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 159682 বার পঠিত
জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ, অতপর...

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর মার্কিন পপ সেনসেশন কেটি পেরির প্রেমের  গুঞ্জনে, পড়েছে আনুষ্ঠানিক সিলমোহরও। রাজনীতি আর বিনোদন দুনিয়ার দুই মেরুর দুই বাসিন্দা এখন এক সুতোয় গাঁথা। 

সদ্য জাপান সফরে যাওয়া কেটি-ট্রুডো জুটি সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আর তা প্রকাশ হতেই আলোচনা তুঙ্গে ওঠে। সেদিন কেটির সঙ্গে প্রেমের প্রথম সিলমোহর দেন ট্রুডো নিজেই। তাদের নিয়ে মিষ্টি মধুর আলোচনার মধ্যে জাপান সফরে ট্রুডোর সঙ্গে গায়িকা একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসায় যেন আগুনে ঘি পড়লো। 

ছবির ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, সফরের আনন্দ যে শুধুই ভ্রমণে সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিলেন স্পষ্টভাবেই। তবে এমন অবস্থায় কেটি-ট্রুডোকে দেখে ভক্তদের উচ্ছ্বাস আর বিস্ময়ের বাঁধ ভেঙেছে। রাজনীতি আর গ্ল্যামার ওয়ার্ল্ডের এই মেলবন্ধন যেন এক বড় চমক। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪