| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্ষয় ও সাইফের সঙ্গে প্রিয়দর্শনের ছবিতে যিশু

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 159664 বার পঠিত
অক্ষয় ও সাইফের সঙ্গে প্রিয়দর্শনের ছবিতে যিশু

নতুন বছরে অভিনেতা যিশু সেনগুপ্তের বলিউডে প্রত্যাবর্তনের তুমুল প্রস্তুতি। পরিচালকের নতুন ছবি ‘হাইওয়ান’ ২০২৬ সালে মুক্তি পাচ্ছে যেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি । ছবিটি ব্লকবাস্টার ‘ওপ্পাম’এর হিন্দি রিমেক।  এ ছবিতে যিশুর সঙ্গে কাজ করছেন  অক্ষয় কুমার ও সাইফ আলি খান।

রহস্য ও রোমাঞ্চে ভরা ছবিটিতে যিশু কোন চরিত্রে অভিনয় করবেন সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলো’ , ‘লহ গৌরাঙ্গের নাম রে’  এবং নিত্যানন্দ  চরিত্রে অভিনয় করেছেন যিশু।

 এদিকে ১৭ বছর পর হিন্দি রিমেকে একসঙ্গে কাজ করছেন অক্ষয় ও সাইফ। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’‘ইয়ে দিললগি’ ও ‘তাশান’ এর মতো হিট ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।  

২০২৪ সালে ছবির শুটিং ঘোষণা হলেও ২০২৬ এর আগস্টে বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে নতুন বছরে আবারও বলিউডে জাঁকজমক দিয়ে ফিরে আসছেন যিশু সেনগুপ্ত।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪