| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বক্স অফিসে রণবীরের তাণ্ডব, লাফিয়ে বাড়ছে ধুরন্ধর’র আয়

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 159094 বার পঠিত
বক্স অফিসে রণবীরের তাণ্ডব, লাফিয়ে বাড়ছে ধুরন্ধর’র আয়

৫ ডিসেম্বর মুক্তির পর মাত্র তিন দিনেই ১০৩ কোটির ব্যাবসা করেছে বক্স অফিসে ঝড় তোলা রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। সমালোচকদের সমালোচনার পূর্বাভাস ভুল প্রমাণ করে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই অ্যাকশন থ্রিলার। 

স্যাকনিল্ক সিনেমার আয় বিশ্লেষণকারী সংস্থার প্রতিবেদনে যানা যায় রোববার সিনেমাটি ৪৩ কোটি রুপি আয় করায় ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি। শুক্রবার ২৮ কোটি রুপির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করা ‘ধুরন্ধরেই শনিবারে ব্যাবসা বেড়ে হয়েছে ৩২ কোটি রুপি। 

সিনেমাটির অগ্রিম বুকিং নিয়ে আয় বিশ্লেষকরা কিছুটা সংশয় প্রকাশ করলেও বর্তমান সাফল্যে উচ্ছ্বসিত তারা। অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা ‘ধুরন্ধর’ রোববার সাম্প্রতিক সময়ের যেকোনো সিনেমার তুলনায় একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। বড় শহরগুলোর পাশাপাশি মফস্বল এলাকাগুলোতেও সিনেমাটি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ধুরন্ধর’সিনেমায় রণবীর সিং একজন নির্ভীক সেনা কর্মকর্তা যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। রণবীরের চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা চললেও সেন্সর বোর্ড থেকে জানানো হয়েছে চরিত্রটি কাল্পনিক।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪