| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না: সালাহউদ্দিন

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 159106 বার পঠিত
ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, এক দল বলছে এই মার্কা দিয়ে ভোট দিলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, কিন্তু ইহকালের জন্য কোনো নীতি, আদর্শ বা পরিকল্পনা নেই। তারা শুধুমাত্র ধর্মের নামে জনগণকে ট্যাবলেট বিক্রি করছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। জনগণের কল্যাণে সুষ্ঠু পরিকল্পনা কী তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে।

তিনি উল্লেখ করেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদেরকে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশন কোথায়। রাষ্ট্র পরিচালনায় আগে থেকে পরিকল্পনা না করলে আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার পথ ধরছি।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে।

বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করে দল আগামী নির্বাচনের ইশতেহার প্রস্তুত করবে। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন। এই কর্মসূচি ১৩ ডিসেম্বর শেষ হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪