শোবিজের শিল্পীদের অনেকেই সাম্প্রতিক সময়ে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন আবার কেউ দেশে এসে সীমিত পরিসরে কাজ করছেন। শিল্পীদের এই দেশ ছাড়ার প্রবণতা নিয়ে নানা ধরনের কানা ঘুষা থাকলেও কেন তারা যাচ্ছেন তা নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
কাজের সংকটই তারকাদের বিদেশে যাওয়ার সবচেয়ে বড় কারণ বলে উল্লেখ করেন মিশা সওদাগর। একসময় শিল্পীরা দিনে চার-পাঁচটা সিনেমায় সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করেছে। এখন কাজ না থাকায় সেই এফডিসি প্রায় বন্ধ।
অমিত হাসান, মৌসুমী, ইমন, আলেকজান্ডার বো, মাহিয়া মাহিসহ অনেকেই চলে গেছে যুক্তরাষ্ট্রে। শিল্পীদের কাজ থাকুক বা না থাকুক, চেহারা, পোশাক, সামাজিক মর্যাদার মতো অনেক কিছুই মেইনটেইন করতে হয়। কাজই যদি না থাকে, ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তখন একজন শিল্পী কী করবে।’
শিল্পীদের জীবনযাত্রার চাপ নিয়ে মিশা ব্যাখ্যা করেন তার পরিবারও স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তিনিও বছরের বড় একটা সময় থাকেন সেখানে।
বিদেশে গেলে অন্তত স্থায়ীভাবে কাজ পাওয়া যায়, পরিবার নিয়ে টিকে থাকা যায়। তাই অনেকেই বাধ্য হয়ে দেশ ছাড়ছেন। এটা তাদের দোষ নয়, পরিস্থিতির চাপ। স্থানীয় চলচ্চিত্র শিল্পে কাজের পরিমাণ বাড়লেই তারকারা আবার দেশে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন এই গুনি শিল্পী।