| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ভাবিনি পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে’

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 152121 বার পঠিত
‘ভাবিনি পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে’

দুবাইতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে নামকরণ করা একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘আমার জীবন বদলে দেওয়ার মুহূর্তটি এসেছিল খুব অল্প বয়সে, যখন আমি আমার বাবা-মাকে হারাই। আমার বারবার মনে হচ্ছিল, তারা আকাশের তারা হয়ে গেছেন আর তারা আমাকে দেখতে পাবেন না। এই শোকই আমাকে আরও কঠোর পরিশ্রমী করে তোলে, আরও বড় মানুষ হওয়ার প্রেরণা জোগায়। 

তিনি আরও বলেন, ‘আল্লাহ খুবই দয়ালু তাই আমার জীবনে অনেক অপ্রত্যাশিত সাফল্য পেয়েছি। লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির জন্য ব্রোঞ্জের মূর্তি স্থাপন, জাতীয় পুরস্কার ,দুবাইতে আমার নামে একটি টাওয়ার এবং আমার একটি বাড়িও আছে। আমি কখনও ভাবিনি যে পৃথিবীতে এত বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে, যা আমার বাবা-মা জান্নাত থেকে দেখতে পাবেন। আমার জন্য, এটাই জীবন বদলে দেওয়ার মুহূর্ত।’

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তার নামে নামকরণ করা একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকা শাহরুখ খানের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খানও যোগ দেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪