| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি গুলিবিদ্ধ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

  • আপডেট টাইম: 12-12-2025 ইং
  • 151709 বার পঠিত
হাদি গুলিবিদ্ধ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসের মূল ফটক থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তাঁতিবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জালো আগুন জ্বালো’, ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীকে আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কী করে’ স্লোগান দিতে থাকে।

পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘ওসমান হাদির ওপর এ হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হাদির ওপর হামলা নয় এ হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গুপ্ত হামলা শুরু হয়েছে। আমরা ইন্টেরি সরকারকে দ্রুত এই হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, ‘এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য একটা গণঅভ্যুত্থানের পরে দিনে দুপুরে একজন রাজনৈতিক কর্মীকে গুলি করা সম্ভব। ইন্টেরিম সরকার যে সংস্কারের কথা বলেছিল, তা বাস্তবায়ন না হওয়ার ফলেই এ ঘটনা ঘটেছে। মানুষের জানমালের নিরাপত্তা আজ হুমকির মুখে। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবি জানাই।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪