| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির সার্জারি চলছে, মাথার ভেতরে গুলি

  • আপডেট টাইম: 12-12-2025 ইং
  • 151712 বার পঠিত
হাদির সার্জারি চলছে, মাথার ভেতরে গুলি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, হাদীর সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি আছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।

এর আগে জরুরি বিভাগে তার সিটিস্ক্যান করা হয়।  পরে তার জন্য রক্তের আহবান জানা তারা। এজন্য ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন বলে হাদির ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়।

ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪