ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি–মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি।
শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধরা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান।
উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন।
এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে।