| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সৈনিক হলো গুলিবিদ্ধ : আজহারি

  • আপডেট টাইম: 12-12-2025 ইং
  • 151700 বার পঠিত
জুলাই সৈনিক হলো গুলিবিদ্ধ : আজহারি

গুলিবিদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে কেন্দ্র করে দেশজুড়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় তাকে নিয়ে বক্তব্য দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্য ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এদিকে হাদিকে নিয়ে শুক্রবার বেলা ৩টা ৫৩ মিনিটে নিজের ফেজবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’

আজহারি বলেন, মানুষের জীবন আল্লাহর দান। অন্যায়ভাবে কারও ওপর হামলা ইসলাম কখনো সমর্থন করে না। হাদির ওপর হামলা যে করেছে, সে বড় গুনাহগার।

তিনি আরও আহবান জানান ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য।

আজহারি তার অনুসারীদের উদ্দেশে বলেন, কোনো ঘটনার প্রেক্ষিতে আবেগ নয়, বিবেক দিয়ে বিচার করতে হবে। আমরা বিভাজন নয়, শান্তি চাই।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে আপাতত পর্যবেক্ষণেই রাখা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪