| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতি কোনো গুলিকে পরোয়া করে না: ড. শফিক

  • আপডেট টাইম: 12-12-2025 ইং
  • 150728 বার পঠিত
জাতি কোনো গুলিকে পরোয়া করে না: ড. শফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শুক্রবার (  ১২ ডিসেম্বর ) বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ওসমান হাদিকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, এই হত্যাচেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সরকারের কোনো ধরনের ঢিলেমি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, কেউ যদি দেশে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করে, তবে জনগণ তার উপযুক্ত জবাব দেবে। দেশের মাটিকে কেউ বাপ–দাদার সম্পত্তি মনে করে নোংরামি করার সুযোগ পাবে না।

ড. শফিকুর রহমান জানান, চিকিৎসক ও হাদির পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়েছে। বর্তমান পরিস্থিতিকে তিনি স্তম্ভিত, বিস্মিত ও ক্ষুব্ধকারী বলে উল্লেখ করেন।

জামায়াতের আমির বলেন, একটা বার্তা খুবই পরিষ্কার এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। আমরা কোনো গুলিকে তোয়াক্কাও করি না।

তিনি আরও জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি জীবন–মৃত্যুর মাঝামাঝি অবস্থায় রয়েছেন। তাঁর সুস্থতার জন্য দোয়া করে বলেন, সে যেন আবার মুক্তির লড়াইয়ে রাজপথে শরিক হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪