| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

  • আপডেট টাইম: 13-12-2025 ইং
  • 149445 বার পঠিত
ওসমান হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এই দাবি জানানো হয়। এদিকে গুলিবিদ্ধ ওসমান হাদি এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার ( ১৩ ডিসেম্বর ) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চের ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। এ হামলার মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফাহিম ফারুকী বলেন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। আগামী ছয় ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো।

ফাহিম ফারুকী আরও বলেন, তারা কোনো অজুহাত শুনতে চান না, তারা বিচার চান। হামলাকারীদের গ্রেপ্তার এবং উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে জানিয়ে তিনি বলেন, হাদি বর্তমানে নিঃশ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, গুলিটি হাদির বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে, যা তার ব্রেন স্টেমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’।

চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে এবং নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ আপাতত করা হচ্ছে না।

এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ ও উত্তেজনা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪