| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে লক্ষ্মীপুরে হাতুড়ি দিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম: 13-12-2025 ইং
  • 148832 বার পঠিত
মধ্যরাতে লক্ষ্মীপুরে হাতুড়ি দিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মধ্যরাতে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় ইয়াসিন মিঝি বাড়িতে ছকিনা বেগম হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, গতরাতে দুর্বৃত্তরা ভবনের সিঁড়ি রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তরা কক্ষে ঢুকে বৃদ্ধার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। শব্দ শুনে বৃদ্ধার পুত্রবধূ রুবি ও দেবরের মেয়ে তাদের রুম থেকে চোর-ডাকাত বলে চিৎকার দেয়। এবং নিকটতম আত্মীয়স্বজনের মুঠোফোনে বিষয়টি জানান। আশপাশ থেকে লোকজন আসার আগেই দুর্বৃত্তরা ভবনের পেছনের দরজা খুলে চলে যায়। 

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নেওয়ার পথে বৃদ্ধার মৃত্যু হয়। 

খবর পেয়ে রাতেই শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। একপর্যায়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

ওসি (তদন্ত) ঝলক মহন্ত জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে। তাই চুরি, ডাকাতি না অন্যকিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪