| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লির আধিপত্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: হাসনাত

  • আপডেট টাইম: 13-12-2025 ইং
  • 148401 বার পঠিত
দিল্লির আধিপত্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: হাসনাত

বাংলাদেশের দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে যেসব ব্যক্তি নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারা এখন টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী কিংবা সাংস্কৃতিক কর্মীর পরিচয়ে নতুনভাবে সক্রিয় হচ্ছে।

ওসমান হাদির জন্য দোয়া চাওয়াকে সামগ্রিক ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেউলিয়া হয়ে গেছে। এ সময় তিনি আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন মহলের আপসকেও কটাক্ষ করেন।

দিল্লির আধিপত্য প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, পেশাজীবী বা বুদ্ধিজীবীর মাধ্যমে দিল্লির আধিপত্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না। সে যে নামেই থাকুক না কেন। গুলশানকেন্দ্রিক রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ওসমান হাদির রক্তের দামে এসব শক্তিকে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।

রাজনৈতিক ঐক্যের আহবান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনি যে পন্থারই হন না কেন, আমাদের একটি জায়গায় ঐকবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশের শত্রু এবং দেশের ক্ষমতা নির্ধারিত হবে দেশের মানুষের ভোটের মাধ্যমেই, সীমান্তের ওপার থেকে নয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪