| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন’

  • আপডেট টাইম: 13-12-2025 ইং
  • 147341 বার পঠিত
‘শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন’

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার ( ১৩ ডিসেম্বর ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় জীবনে এই দুটি দিবসের গুরুত্ব অপরিসীম। ত্যাগ, সংগ্রাম ও গৌরবের প্রতীক হিসেবে ১৪ ও ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় দিন।

তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার নিয়ে আলোচনা সভা, সমাবেশ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবস দুটি পালন করা উচিত। এ সময় তিনি দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বিবৃতিতে তিনি গত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘ দুঃশাসন ও নিপীড়নের পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। তবে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

১৪ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৫ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আরেকটি আলোচনা সভা আয়োজন করা হবে।

আর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে সকাল ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘ইয়ুথ ম্যারাথন’ অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪