| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেডিকেল ও ডেন্টালের ফল প্রকাশ

  • আপডেট টাইম: 14-12-2025 ইং
  • 145485 বার পঠিত
মেডিকেল ও ডেন্টালের ফল প্রকাশ

সারাদেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার ( ১৪ ডিসেম্বর ) বিকেলে ফল ঘোষণা করা হয়। এবারের ভর্তি পরীক্ষার পাসের হার ৬৬.৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ৫৬৪৫টি (এমবিবিএস: ৫১০০, বিডিএস: ৫৪৫), আর বেসরকারি কলেজে মোট ৭৩৬১টি আসন (এমবিবিএস: ৬০০১, বিডিএস: ১৩৬০)। এবারে এমবিবিএস কোর্সে ১১,১০১ জন এবং বিডিএস কোর্সে ১,৯০৫ জনের জন্য মোট ১৩,০০৬টি আসনের বিপরীতে ১ লাখ ২২,৬৩২ জন আবেদন করেছিলেন, যার মধ্যে ৪৯,০২৮ জন ছেলে ও ৭৩,৬০৪ জন মেয়ে।

ভর্তি পরীক্ষায় উপস্থিত হয়েছেন ১ লাখ ২০,৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত ছিলেন ২,১৯২ জন (১.৭৯%), এবং ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। পরীক্ষায় মোট ৮১,৬৪২ জন পাস করেছেন (৬৬.৫৭%), যার মধ্যে ৩১,১২৮ জন পুরুষ (৩৮.১৩%) এবং ৫০,৫১৪ জন নারী (৬১.৮৭%)।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫,৬৪৫টি আসনের মধ্যে ৩,৬০৩ জন নারী (৬৩.৮০%) এবং ২,০৪২ জন পুরুষ (৩৬.২০%) নির্বাচিত হয়েছেন। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী নির্বাচন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তী সময়ে সম্পন্ন হবে।

ফলাফল দেখার নিয়ম: স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিয়ে ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪