| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘অনুষ্ঠানে কখনো খাবার খাই না’

  • আপডেট টাইম: 14-12-2025 ইং
  • 146415 বার পঠিত
‘অনুষ্ঠানে কখনো খাবার খাই না’

বিয়ে বাড়ি মানেই সাজসজ্জা, গয়না এবং আনন্দ-উচ্ছ্বাসের চাইতেও অন্যতম প্রধান আকর্ষণ কব্জি ডুবিয়ে নানা স্বাদের সুস্বাদু খাবার খাওয়ার মহা-সুযোগ। কিন্তু আশ্চর্যের বিষয় হোল বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর আজ পর্যন্ত কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে একবারও খাবার খাননি। 

সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে করণ জোহর কৃতি ও পুলকিতকে বিয়ের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইলে মুহূর্ত দেরি না করে তারকা দম্পতি বলেন ভালো ও সুস্বাদু খাবার।‘ একি প্রশ্ন করণের দিকে ছুড়ে দিলে তিনি জানান বিয়ে কিংবা যেকোনো অনুষ্ঠানে তিনি কখনো খাবার খান না।

খাবারের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এটা আমার খুব অস্বস্তির কারণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খেতে আমার একেবারেই ভালো লাগে না। তাই আমি কখনও বিয়ে বাড়িতে খাই না।’

উল্লেখ্য, করণ জোহর তার নির্মিত সিনেমাগুলোতে বিয়েকে ভিন্নভাবে উপস্থাপন করেন। তার ছবিতে বিয়ের দৃশ্য মানেই জমকালো রঙিন পোশাক, আবেগঘন মুহূর্ত এবং নাটকীয়তার মিশেল। এমনকি, কিছুদিন আগেই শিল্পপতি রাজু মান্টেনার কন্যা নেত্রা মান্টেনার বিয়ের অনুষ্ঠানে তাকে সঞ্চালনা করতেও দেখা গিয়েছিল। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪