মুক্তির মাত্র ১০ দিনে ‘ধুরন্ধর’ ভারতে সর্বমোট ৩৫১ কোটি ৬১ রুপি আয় করেছে। যা আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’ এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে।
বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ ভারতের বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে। পুষ্পা টু সিনেমাটি মুক্তির দ্বিতীয় রোববারে ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি একই দিনে ৫৮ কোটি টাকার ব্যবসা করে এই রেকর্ডটি ভেঙেছে।
সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা দ্বিতীয় সপ্তাহান্তে মোট আয় করেছে প্রায় ১১১ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষকের ধারণা বড় কোনো নতুন সিনেমা ভারতীয় বক্স অফিসে মুক্তি না পাওয়ায় বড়দিন ও নববর্ষের কারণে সিনেমাটি ৫০০ কোটি রুপির ঘরে প্রবেশ করতে পারবে।