প্রায় ৩০ কোটি টাকার জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার করে পুলিশ। চিকিৎসাজনিত কারণ দেখিয়ে অন্তর্র্বতী জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে সাত দিনের পুলিশ হেফাজত শেষে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
৭ ডিসেম্বর মুম্বাই থেকে বিক্রম ভাট ও শ্বেতাম্বরীকে রাজস্থান পুলিশ গ্রেফতার করে তাদের উদয়পুরে আনা হয়। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
এই মামলায় বিক্রম ভাট ও তার স্ত্রীর ছাড়াও আরও ছয় জনের বিরুদ্ধে টাকার জালিয়াতির অভিযোগে উদয়পুরের ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা চিকিৎসক ডা. অজয় মুর্দিয়ার থেকে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করেন তারা।
ডা. মুর্দিয়া প্রয়াত স্ত্রীর জীবনী নিয়ে একটি বায়োপিক তৈরির পরিকল্পনায় অভিযুক্তরা তাকে ওই ছবির মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা বাস্তবে পূরণ হয়নি। ফলে ডা. মুর্দিয়া প্রতারিত হয়ে উদয়পুরের ভোপালপুরা থানায় করা অভিযোগের ভিত্তিতেই প্রতারণা ও অন্যান্য ধারায় এফআইআর দায়ের হয়।