| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 144479 বার পঠিত
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা এবার পৌঁছেছে আদালতে। প্রাক্তন স্ত্রীর করা মানহানিকর মন্তব্যের জেরে মুম্বাই হাইকোর্টে শুধু মামলাই নয় একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করেছেন কুমার শানু ।

বিচ্ছেদের প্রায় ২০ বছর পর সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলে রীতা ভট্টাচার্য বলেন তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি খাবার ও ওষুধের খরচ পর্যন্ত দিতেন না। জীবন বাঁচাতে রীতাকে নিজের গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছিল,এছাড়াও শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন রীতা। 

এদিকে প্রাক্তন স্ত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন কুমার শানু। এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তার ৪০ বছরের গড়ে তোলা ক্যারিয়ারের ভাবমূর্তি নষ্ট করার জন্য গত সেপ্টেম্বর মাসেই রীতাকে একটি আইনি নোটিশ পাঠানোয় কোনো সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হলেন মেলোডি কিং। 

শানুর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে পাঠানো ওই নোটিশে ইন্টারনেটে থাকা সেই বিতর্কিত সাক্ষাৎকারের ভিডিওগুলো দ্রুত সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়ার পাশাপাশি চার দশক ধরে সুরের জাদুতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করে চলা গুণী এই শিল্পীকে কলঙ্কিত করা যাবে না বলে দাবি শানুর আইনজীবীর। 

দীর্ঘ দুই দশক পর এই প্রাক্তন দম্পতির আইনি লড়াই এখন শোবিজ পাড়ায় আলোচনার তুঙ্গে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪