| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে

  • আপডেট টাইম: 20-12-2025 ইং
  • 155393 বার পঠিত
একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শনিবার ( ২০ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, স্লোগান দিতে দিতে একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছে। মিছিলগুলো থেকে

‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং  ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগান শোনা যায়।

এদিকে জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ের আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর টহলের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, বাদ জোহর শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪