| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ৭

  • আপডেট টাইম: 20-12-2025 ইং
  • 142063 বার পঠিত
ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪ জানায়, শনিবার ( ২০ ডিসেম্বর ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলায় দিপু চন্দ্র দাস নামে এক যুবককে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে মারধর করা হয়। পরে তিনি মারা যান।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।

র‍্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪