| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এ কে খন্দকার মারা গেছেন

  • আপডেট টাইম: 20-12-2025 ইং
  • 155374 বার পঠিত
এ কে খন্দকার মারা গেছেন

মুক্তিযুদ্ধের উপ সেনাপ্রধান এয়ার ভাইস মার্শাল (অব) এ কে খন্দকার বীরউত্তম মারা গেছেন। শনিবার সকাল ১০ টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বেলা সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেয়া এক পোস্টে এ কে খন্দকারের মৃত্যুর খবর জানান।

 নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আব্দুল করিম খন্দকার, যিনি এ কে খন্দকার নামেও পরিচিত, ছিলেন একজন প্রকৃত বীর ও সত্যিকারের দেশপ্রেমিক। মুক্তিবাহিনীর উপপ্রধান হিসেবে তিনি নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যুদ্ধের পর তিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে ভূমিকা রাখেন এবং জনজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আজ ঢাকায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতে সুন্দর একটি স্থান দান করুন।’

এ কে খন্দকার দুই ছেলে, এক কন্যা ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪