| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি আমাদের সবার বুকে থাকবে: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম: 20-12-2025 ইং
  • 155346 বার পঠিত
হাদি আমাদের সবার বুকে থাকবে: প্রধান উপদেষ্টা

সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছে। আজ আমরা এখানে হাদিকে বিদায় দিতে আসিনি, আমাদের সবার বুকে হাদি থাকবে। এমনটাই বললেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সকালেই সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলের মাধ্যমে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।

সকাল থেকেই সংসদ ভবন এলাকায় হাজারো মানুষ উপস্থিত হন। দুপুর ১টার দিকে ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেটসহ আশপাশের এলাকা মানুষে ভরে যায়। উপস্থিতরা “আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” ইত্যাদি স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের অনুরোধের ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪