| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগ নেত্রীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ-এনসিপি কর্মীরা

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 142636 বার পঠিত
আ.লীগ নেত্রীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ-এনসিপি কর্মীরা

রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। 

এ সময় পুলিশের উপস্থিতিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। 

পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

আহতদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্ব এই হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪