| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৫ সালের সবচেয়ে দীর্ঘ রাত আজ

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 141617 বার পঠিত
২০২৫ সালের সবচেয়ে দীর্ঘ রাত আজ

আজ ২০২৫ সালে  উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত। জ্যোতির্বৈজ্ঞানিক শীত অয়নান্ত শুরু হয় এই দিনের মধ্য দিয়েই।  অনেকেই অয়নান্তের দিনকেই প্রকৃত শীত শুরুর দিন মনে করেন।

শীত অয়নান্ত আসলে কিন্তু পুরো দিন নয় বরং এটি দিনের একটি নির্দিষ্ট মুহূর্ত। বাংলাদেশ সময় রবিবার রাত ৯টা ৩ মিনিটে এই অয়নান্ত শুরু হবার সঙ্গে সঙ্গে উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে হেলে শুরু করবে।

এই দিনে সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপরে থাকায় দক্ষিণ গোলার্ধে বড় দিন ও রাত ছোট হয় আর বিপরীতে উত্তর গোলার্ধে সূর্যের আলো সবচেয়ে কম পড়ায় দিন ছোট এবং রাত হয় দীর্ঘ। পৃথিবী তার নিজ অক্ষের ওপর প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কাত থাকার কারণেই ঋতুর পরিবর্তন ঘটে। 

শীত অয়নান্তের পর সূর্য ধীরে ধীরে বিষুবরেখার দিকে উত্তরমুখী  হয়ে প্রায় ছয় মাস যাত্রা শুরু করলে গ্রীষ্ম অয়নান্ত শুরু হয়। তখন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর থাকায় উত্তর গোলার্ধে দিন হয় সবচেয়ে বড়।

জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে শীত অয়নান্ত খুব গুরুত্বপূর্ণ কারণ এই দিনে সূর্য আকাশে সবচেয়ে নিচু অবস্থানে থাকে। জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকেবলে তখন শীত অনুভুত হয়।  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪