| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 142486 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

বলিউড সেনসেশন নোরা ফাতেহি মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে এক মদ্যপ গাড়িচালকের ধাক্কায় মুম্বাইয়ের ব্যস্ত সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। দুর্ঘটনায় নোরার মাথায় গুরুতর চোট লেগেছে, যেটাকে চিকিৎসকেরা বলছেন 'কনকাশন' এমনটাই যানা যায় ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে। 

সানবার্ন ফেস্টিভ্যালে নোরা ডেভিড গেটারের সঙ্গে পারফর্ম করার লক্ষ্যে অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি নোরার গাড়িকে সজোরে ধাক্কা  দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশি জানিয়েছে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। নোরার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় কোনো আঘাত পাওয়া যায়নি। তবে মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনির কারণে তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকদের বারণ সত্ত্বেও ভক্তদের নিরাশ না করতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। 

মিউজিকের পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন নোরা। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ এবং ‘কেডি: দ্য ডেভিল’ এ দেখা যাবে তাকে। এছাড়া চলতি বছর ‘বি হ্যাপি’ ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’এ তার উপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪