| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 154771 বার পঠিত
মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা

মব সহিংসতায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় কাজ। সরকার এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করবে না।

সব স্থাপনায় একযোগে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে।

ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে খালিদ হোসেন বলেন, এ ধরনের মব সহিংসতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি জানান, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে একই রাতে রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪