| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার বিচারের আগে নির্বাচন নয়: ইনকিলাব মঞ্চ

  • আপডেট টাইম: 22-12-2025 ইং
  • 141872 বার পঠিত
হাদি হত্যার বিচারের আগে নির্বাচন নয়: ইনকিলাব মঞ্চ

ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হত্যাকারীদের পরিচয় ও বিচার নিশ্চিত না করে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে দায় এড়ানো যাবে না।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, আপনি বলেছেন, আপনি শরিফ ওসমান হাদিকে ধারণ করেন। কিন্তু জানাজার মাঠে একবারের জন্যও আপনি বলেননি, এই হত্যার বিচার নিয়ে আপনি কী করবেন। এত বড় একটি হত্যাকাণ্ড ঘটল, অথচ এর বিচারের জন্য আপনার পদক্ষেপ কী—তা আমরা আপনার মুখ থেকে শুনিনি।

তিনি আরও বলেন, আপনার যে অসহায়ত্ব আমরা দেখেছি, সেটা কী কারণে আমরা জানতে চাই। আপনাকে কে বা কারা অসহায় করে তুলেছে, সেটাও জনগণের জানার অধিকার আছে।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, দেশের জনগণ বারবার রক্ত দিচ্ছে, কিন্তু বিচার পাচ্ছে না। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ শুধু রক্ত দিয়েই যাবে এটা আর হতে পারে না। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের বের করার দায়িত্ব যদি রাষ্ট্র পালন করতে না পারে, তাহলে জনগণ রক্ত নেওয়া শুরু করবে। একবার রক্তপাত শুরু হলে তা আর থামানো যাবে না।”

তিনি অবিলম্বে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪