| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যাকারীর অবস্থানের তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 22-12-2025 ইং
  • 154181 বার পঠিত
হাদি হত্যাকারীর অবস্থানের তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে জনলে ধরে ফেলতাম।  এমনটাই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। 

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকারীরা দেশে কিংবা দেশের বাইরে দুই জায়গাতেই থাকতে পারে। তবে তাদের সঠিক অবস্থান জানা না থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মূল হোতা হিসেবে ফয়সালের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪