বড়দিন উৎসবকে ঘিরে প্রতি বছরই কলকাতার রূপালি পর্দায় বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। টলিউডে এবারও তার ব্যতিক্রম হয়নি। বড়দিন উপলক্ষ্যে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত আলোচিত ছবি ‘প্রজাপতি ২’ মুক্তির ঠিক আগ মুহূর্তে শুরু হলো বড় বিতর্ক।
কলকাতার জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের বাইরে দেখা যায় দেবের ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি শোভা পেলেও প্রেক্ষাগৃহের শো তালিকায় দেবের ছবির কোনো জায়গা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে দেব সোশ্যাল মিডিয়ায় প্রতিদ্বন্দ্বী ছবি ‘মিতিন মাসি’র পোস্টারটি তিনি ঝাপসা করে পোস্ট করাই ছিল ঘটনার সূত্রপাত।
পোস্টে দেব লিখেছেন, ‘এই বছর আমাকে অনেকে মাফিয়া,কেউ মেগাস্টার তকমা দিয়েছে। অথচ সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও ছবিটি জায়গা পায়নি। আশা করি সিনেমা হলের মালিকরা খুশি হয়েছেন কারণ তারা বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে।
চলতি বছরের পূজা মৌসুমে দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে ব্যাপক বিতর্কে অভিযোগ উঠেছিল, ক্ষমতার জোরে অন্য ছবির শো কমিয়ে দেব নিজের ছবিকে বেশি সুবিধা করে দিচ্ছেন আর সেই সূত্র ধরেই তাকে ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করেছিলেন অনেকে।