| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 140980 বার পঠিত
হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুখচর ইউনিয়নের জাগল্লার চরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আলাউদ্দিন (৪০) উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ ও শান্ত গ্রুপের সংঘর্ষ চলে আসছিল। একই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (  সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে। এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪