| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 137826 বার পঠিত
গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রাশেদ খাঁন তার পদত্যাগপত্রে দলের সভাপতি নুরুল হক নূরকে লিখেছেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় রাজপথে আপনার সাথে সহযোদ্ধা হিসেবে আন্দোলন করেছি। কোনো আচরণ বা বক্তব্যে কষ্ট পেলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি এবং দলের জন্য শুভকামনা জানাই।”

জানা গেছে, রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করবেন। গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনে আসন সমঝোতার কারণে তাকে ছাড় দেওয়া হয়েছে। তবে ভোটের মাঠে সেখানে তার সুবিধাজনক অবস্থান নেই। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে জয় নিশ্চিত নয়। তাই তিনি নির্বাচনী কৌশলের অংশ হিসেবে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪