| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিডিয়া ছেড়ে দিয়েছে মডেল সিমরিন লুবাবা

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 137613 বার পঠিত
মিডিয়া ছেড়ে দিয়েছে মডেল সিমরিন লুবাবা

প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়স থেকে সে শিশুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছে। 

লুবাবা আর মিডিয়ায় কাজ করবে না, মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে নেকাবে মুখ ঢেকে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করছেন লুবাবা এমনটাই জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

তিনি আরও বলেন, লুবাবা নিজেই সিদ্ধান্ত নিয়েছে মিডিয়ায় কাজ না করার। বর্তমানে ধর্মীয় বই পড়ে উপলব্ধি করেছে সে তার জীবনধারায় পরিবর্তন আনবে।

লুবাবা এরইমধ্যে কোরআন খতম  করেছেন।  সে বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ, হাদিস পড়ে তার সময় অতিবাহিত করছে। লুবাবা বিশ্বাস করে পড়াশোনাই তার মধ্যে এই পরিবর্তন এনেছে এবং তার পরিকল্পনায় রয়েছে আগামী রমজানে ওমরাহ হজ পালনে মক্কায় যাওয়া।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪