| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যানচলাচল বন্ধ

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 136237 বার পঠিত
ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যানচলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ রাখা হয়েছে।

দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এ সময় তারা ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে ইনকিলাব মঞ্চ রোববার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার রাতে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন।

পরবর্তীতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা শেষে রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে একযোগে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪