| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসনাত আবদুল্লাহর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

  • আপডেট টাইম: 29-12-2025 ইং
  • 135342 বার পঠিত
হাসনাত আবদুল্লাহর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি লেখেন, “কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”

সাইফুল ইসলাম শহিদ জানান, “সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। হয়তো জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারব না, তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব। কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি।”

এর আগে রোববার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াত ও সমমনা ৮ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪