ইনকিলাব মঞ্চ কখনোই ক্ষমতার হাতে বর্গা হবে না বলেছেন, সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ ওসমান হাদির মৃত্যুর সিম্প্যাথি (সহানুভূতি) নিয়ে নিয়ে ঢাকা-৮ থেকে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচন করবে না।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে জমায়েত হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তিনি এসব কথা বলেন এই পরিস্থিতিতে যান চলাচলেশাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ আছে। তবে জনগণের যেন ভোগান্তি না হয়, সেজন্য শাহবাগে আসা প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে।
আবদুল্লাহ আল জাবের বলেন, রাঘব বোয়ালদের সাথে সমঝোতা করলে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। জুলাই সন্ত্রাসীদের অনেককেই জামিন দেয়া হয়েছে। আইন উপদেষ্টাকে মাননীয় বলতে লজ্জা হয় বলে জানান জাবের।
তিনি বলেন, আমরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে ধারন করি। কিন্তু কায়সার কামালের বিএনপিকে ধারন করি না। জামায়েত, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও এখানে আসবে। ইনসাফের লড়াই সবার। সবার দায়িত্ব শহীদ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে যারা এসেছেন তাদের সাথে একাত্বতা প্রকাশ করেন তিনি। এ সময় সব রাজনৈতিক দলগুলো এসে এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করার আহবান জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, বিভিন্ন মাধ্যমে হাদিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু শুধু মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য হাদিকে ব্যবহার করা যাবে না। হাদিকে ব্যবহার করে কেউ ভোট চাইতে পারবে না। নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়া যাবে না। ইনসাফের লড়াই হাদির মত আরো জীবন গেলেও এই লড়াই চলবে।