বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
জানা যায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।