| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গভীর রাতে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 132147 বার পঠিত
গভীর রাতে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

চট্টগ্রাম শহরে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মুবিনুল ইসলাম নয়ন (২৮)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে মোটরসাইকেল নিয়ে কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওনা হন কনস্টেবল নয়ন। পথে কদমতলী এলাকার আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪