| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 132140 বার পঠিত
স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও আলোচনার শিরোনামে এসেছেন তাঁর বিলাসবহুল জীবনযাপনের কারণে। ১ জানুয়ারি, বিশ্বের অন্যতম উঁচু হোটেল বুর্জ আল আরব-এ উর্বশী তাঁর মায়ের মীরা রাউতেলার জন্মদিন উদযাপন করেছেন একটি বিশেষ আয়োজনে।

এই বিশেষ দিনটি পালন করতে তিনি আনারস, গোলাপ ও ফ্লোরাল সাজসজ্জায় সজ্জিত তিন তলা কেক-এর আয়োজন করেছিলেন, যার ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া একটি রাজকীয় মুকুট ছিল প্রধান আকর্ষণ। উর্বশী এই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, “বিশ্বের উচ্চতম হোটেলে ২৪ ক্যারেটের রাজকীয় স্বর্ণের মুকুট সম্বলিত কেক দিয়ে মায়ের জন্মদিন পালন করলাম।”

আয়োজনে উর্বশী সোনালি ঝলমলে পোশাকে এবং তার মা বেগুনি ট্র্যাডিশনাল পোশাকে উপস্থিত ছিলেন। কেক ছাড়াও টেবিল সাজানো ছিল দামী পানীয় ও ফুলের মাধ্যমে।

নেটিজেনরা এই বিলাসবহুল আয়োজনকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন; কেউ প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে অপ্রয়োজনীয় দেখনদারি বলে মন্তব্য করেছেন।

উর্বশী রাউতেলা এর আগে স্বর্ণের মোড়ানো মোবাইল ফোন ব্যবহার করেও খবরের শিরোনাম হয়ে ছিলেন। তার দামী শখ ও বিলাসবহুল জীবনধারা নিয়েই প্রায়শই তিনি মিডিয়ার নজরে থাকেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪