| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা, তিন ভাই গ্রেফতার

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 132143 বার পঠিত
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা, তিন ভাই গ্রেফতার

মেহেদী মাছুম, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন তিন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিন ভাইকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তোফায়েলের সঙ্গে তার তিন ভাই তাহের, তাজল ও নজিরের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তোফায়েলকে একা পেয়ে অভিযুক্তরা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুপুরে দ্বিতীয় দফায় তার ওপর আবারও হামলা চালানো হয়। পরে তাকে পুনরায় সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তিন ভাইকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪