নব্বইয়ের দশকের ছাপ নিয়ে গোলাম মোর্শেদের লেখা সংগীতশিল্পী শামস সুমনের সুরে একসঙ্গে তিনটি নতুন গান ‘দুঃখের দলিল’ ‘আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’ নিয়ে এনেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।
যেখানে শিল্পীদের এখন নতুন গান প্রকাশ তেমন একটা দেখা যায় না সেক্ষেত্রে ব্যতিক্রম ফাহমিদা নবী বলেন, এই তিন গানে নব্বইয়ের দশকের ছাপ রয়েছে, যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। গানগুলোর কথা বেদনার হলেও মডার্ন একটা ভাইব রাখা হয়েছে বলে জানান তিনি।
সোহেল আলমের লেখা শেখ মোহাম্মদ রাজোয়ানের সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’ গানটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া নিয়ে শিল্পী বলেন, আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, এটা তেমনই। এই গানটি শুনে আপনারা ভিন্ন অনুভূতি পাবেন।