| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্নী রোজা

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 131221 বার পঠিত
অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্নী রোজা

সংগীতশিল্পী তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হলো। বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন ও নজরকাড়া লুকে আলোচনায় এসেছেন রোজা আহমেদ।

গত বছরের ৪ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও রোজা। এক বছর পূর্তির এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। বিশেষ দিনে রোজার স্টাইল ও সাজ যেন সবাইকে চমকে দিয়েছে।

বিবাহবার্ষিকীর আয়োজনে ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে গ্ল্যামারাস ও আকর্ষণীয় লুকে ধরা দেন রোজা। তার লাস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। অ্যানিভার্সারি কেকটি সাজানো হয় বিশাল লিলি ফুল ও মোমবাতি দিয়ে, যা পুরো আয়োজনকে আরও নান্দনিক করে তোলে।

উল্লেখ্য, রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সে নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ সফলভাবে পরিচালনা করছেন। পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও ফ্যাশন সেন্স দিয়েও তিনি নিয়মিত আলোচনায় থাকেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪