| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 130747 বার পঠিত
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ নির্বাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুদান চেয়ে আবেদন জানানোর পর মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা সংগ্রহ করেছেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অনুদানের আহ্বান জানান ব্যারিস্টার ফুয়াদ। এর পরদিন রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

লাইভে দেওয়া হিসাব অনুযায়ী, দুটি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এছাড়া তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।

তিনি আরও জানান, অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা অনুদান দিয়েছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।

লাইভে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার ফুয়াদ সবাইকে সতর্ক করে বলেন, তার অনুদান চাওয়ার ভিডিওটি কপি করে কিছু ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা চলছে। তিনি অনুদান দিতে ইচ্ছুকদের শুধুমাত্র তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরেই অর্থ পাঠানোর আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪