| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিড়-হুড়োহুড়ির মাঝে স্ত্রীকে আগলে রাখলো আল্লু অর্জুন

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 130731 বার পঠিত
ভিড়-হুড়োহুড়ির মাঝে স্ত্রীকে আগলে রাখলো আল্লু অর্জুন

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি হায়দ্রাবাদের একটি ক্যাফেতে সময় কাটাতে গিয়ে হঠাৎই আটকা পড়েন ভক্তদের ভিড়ে। মুহূর্তের মধ্যেই ভক্তরা তাদের চারপাশে ভিড় জমিয়ে ফেললে ভক্তদের ভিড় ও হুড়োহুড়ির মাঝে স্ত্রীকে আগলে রেখে সেখান থেকে বের হতে সক্ষম হন এই অভিনেতা।

নতুন মাল্টিপ্লেক্স ‘আল্লু সিনেমাস’-এর সফট লঞ্চ সম্পন্ন করার পর স্ত্রীকে নিয়ে ক্যাফেতে গেলে আল্লু অর্জুনের ভক্তরা তাদের দেখামাত্রই ঘিরে ধরেন। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও একসময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়লে উদ্বিগ্ন আল্লু অর্জুন হাত ধরে স্ত্রীকে কাছে টেনে ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। 

ক্যাফে কর্তৃপক্ষ দরজা খোলা রাখলেও ক্যাফে থেকে বেরোনোর পরও ভক্তদের ভিড় তাদের পিছু ছাড়েনি। উল্টো তারা গাড়ির কাছে পৌঁছাতে গিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি। এ সময় আল্লু অর্জুন নিজের নিরাপত্তাকর্মীদের সহায়তায় ভক্তদের অনুরোধ করেন, যেন তার স্ত্রী স্নেহা রেড্ডি নিরাপদে গাড়িতে উঠতে পারে। পরে আল্লু অর্জুনকে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

স্ত্রীর প্রতি আল্লু অর্জুনের দায়িত্ববোধ, সম্মান ও সুরক্ষামূলক মনোভাব সত্যিই প্রশংসনীয়। ভিড়ের মধ্যেও যেভাবে তিনি স্নেহাকে আগলে রেখেছেন, তা একজন আদর্শ স্বামী হিসেবে তার ব্যক্তিত্বেরই প্রতিফলন বলে মন্তব্য ও প্রশংসা করেছে ভক্তকুল। 

গত শনিবার (৩ জানুয়ারি) হায়দরাবাদের কোকাপেটে আল্লু অর্জুন তার নতুন প্রেক্ষাগৃহ ‘আল্লু সিনেমাস’-এর সফট লঞ্চ করেন। ডলবি সিনেমা প্রযুক্তিসমর্থিত এই থিয়েটারটি এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডলবি সিনেমা হল হিসেবে পরিচিত। প্রেক্ষাগৃহটির আনুষ্ঠানিক উদ্বোধন শিগগিরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪