| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুক্তিতে নয়, বরং ‘মিনিট’ হিসাবেই পারিশ্রমিক নিচ্ছেন তামান্না

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 130686 বার পঠিত
চুক্তিতে নয়, বরং ‘মিনিট’ হিসাবেই পারিশ্রমিক নিচ্ছেন তামান্না

তামান্না ভাটিয়া,দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পেশাদার জীবনে এক মুহূর্তের জন্যও থেমে থাকেননি। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই,দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার মতো ঘটনাতেও নিজের ক্যারিয়ারে তার কোনো ছাপ পড়তে দেননি তিনি। উল্টো ক্যারিয়ারে নিজের অবস্থান আরও শক্ত করেছেন‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘তুফান’-এর মতো জনপ্রিয় গানে পারফরম্যান্স এর মধ্য দিয়ে।

২০২৬ সালে তামান্নার হাতে একাধিক বড় বড় প্রকল্পের কাজ থাকলেও তামান্না আলোচনায় এসেছে তার পারিশ্রমিকের জন্য। জানা যায় এখন আর দিন বা সিনেমাভিত্তিক চুক্তিতে নয়, বরং ‘মিনিট’ হিসাবেই পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী যা আকাশচুম্বী।

মঞ্চে ৬ মিনিটের একটি নাচের জন্য তামান্নাকে পারিশ্রমিক হিসেবে ৬ কোটি টাকা দেয়ার কথায় রীতিমতো চমকে উঠছেন অনেকে। গোয়ায় অনুষ্ঠিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে মঞ্চে প্রতি মিনিট উপস্থিত থাকার বিনিময়ে তামান্না পেয়েছেন ১ কোটি টাকা এমনটাই দাবী ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে। 

ওই অনুষ্ঠানটিতে টিকিটের মূল্য তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও আকর্ষণের কেন্দ্রবিন্দু তামান্না হওয়ায় অবিক্রিত থাকেনি একটি টিকিটও। তার জনপ্রিয়তার কারণে মঞ্চে তার উপস্থিতি দর্শকদের উন্মাদনা বাড়িয়েছে কয়েকগুণ। গোয়ার এই অনুষ্ঠানটিতে তামান্নার পাশাপাশি বহু নামিদামি তারকারাও উপস্থিত ছিলেন। 

মঞ্চে পারফর্ম করে কোনো অভিনেত্রী আকাশচুম্বী পারিশ্রমিক পান কিনা তা নিয়ে জর আলোচনা ও সমালোচনা থাকলেও এই মুহূর্তে তামান্না রয়েছেন ক্যারিয়ারের একেবারে শীর্ষে। বর্তমানে বলিউডে একের পর এক সফল আইটেম সং ও ওয়েব সিরিজে তার উপস্থিতিই তাকে সাফল্য আর নতুন উচ্চতা ছোঁয়ার আত্মবিশ্বাস জুগিয়েছে।

তামান্না ব্যক্তিগত জীবনের বিষাদ পেছনে ফেলে আকাশচুম্বী পারিশ্রমিক অর্জনের জন্য পুরোপুরি মনোযোগী নিজের কাজে। ক্যারিয়ারের এই মুহূর্তে বলিউডে মঞ্চে পারফর্ম করে এত বিপুল পারিশ্রমিক কোনো অভিনেত্রী পান কিনা তা নিয়ে গুঞ্জন সৃষ্টি না করে তামান্নার একাগ্রতা আর নিষ্ঠাকে সাধুবাদ দেয়া উচিত যা তাকে করে তুলেছে অনেকের মধ্যে সেরা। 




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪