| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যানসারে কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আন সুং-কি মারা গেলেন

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 130674 বার পঠিত
ক্যানসারে কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আন সুং-কি মারা গেলেন

কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আন সুং-কি বহু বছর ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করে সোমবার (৫ জানুয়ারি) ৭৪ বছর বয়সে সিওলের সুনচুনহ্যাং ইউনিভার্সিটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর আর্টিস্ট কোম্পানি, তার এজেন্সি এবং হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

আন সুং-কি র মৃত্যু সংবাদে এজেন্সি তার আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করে গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আন সুং-কি র মৃত্যু সংবাদে টুইট করে লিখেছেন, ‘আন বহু মানুষের জীবনে আনন্দ, স্বস্তি ও ভাবনার সময় উপহার দিয়েছেন। আমি তার উষ্ণ হাসি এবং কোমল কণ্ঠ মিস করছি।’

 মাত্র ৫ বছর বয়সে ‘দ্য টোয়াইলাইট ট্রেন’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন ১৯৫২ সালে দাগুতে জন্মগ্রহণ করা আন। শিশুশিল্পী হিসেবে প্রায় ৭০টি সিনেমায় কাজ করার পর তিনি সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়ে ১৯৭০ সালে হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে ভিয়েতনামে  স্নাতকে অধ্যয়ন শুরু করেন।  ভালো বড় কোন কোম্পানিতে চাকরি না পেয়ে  আবার চলচ্চিত্রে ফেরেন ১৯৭৭ সালে। 

‘গুড, উইন্ডি ডেজ’ সিনেমার মাধ্যমে ১৯৮০ সালে তিনি তুমুল খ্যাতি অর্জনের পাশাপাশি গ্র্যান্ড বেল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ নবীন অভিনেতার পুরস্কার লাভ করেন। তিনি তার অভিনয়দক্ষতার জন্য আশি ও নব্বইয়ের দশকে অনেকগুলো সেরা অভিনেতার পুরস্কার  অর্জন করেন।

 ‘মানদারা’, ‘হোয়েল হান্টিং’, ‘হোয়াইট ব্রিজ’, ‘টু কপস’, ‘নো হোয়ার টু হাইড’, ‘রেডিও স্টার’ ইত্যাদি আন সুং-কি র অভিনীত অনেকগুলো উল্লেখযোগ্য সিনেমার মধ্যে কয়েকটি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪