| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

  • আপডেট টাইম: 07-01-2026 ইং
  • 129113 বার পঠিত
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

উত্তরাঞ্চলের নওগাঁ জেলায় চলতি শীত মৌসুমে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে মাত্র ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর ও পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার ( ৭ জানুয়ারি ) ভোরের দিকে বদলগাছী আবহাওয়া কেন্দ্র এ তাপমাত্রা পরিমাপ করা হয়, যা এই শীতে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন। 

উত্তর থেকে বয়ে আসা শীতে জনজীবনে কনকনে ঠাণ্ডা বয়ে গেছে, ঘন কুয়াশা দেশের বিভিন্ন এলাকায় ভোর-সন্ধ্যায় দৃশ্যমান হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমেও তা প্রভাব ফেলছে। গত কয়েকদিন ধরে নওগাঁসহ অন্যান্য অঞ্চলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা কমে আসছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক  জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, সকাল ৯টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ৪ ডিগ্রি। তাপমাত্রা কমার সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪