| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিললো ২১ লাখ টাকার সোনা

  • আপডেট টাইম: 07-01-2026 ইং
  • 130023 বার পঠিত
দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিললো ২১ লাখ টাকার সোনা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফেরার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১২০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে আসেন যাত্রী মো. আবু জাহেদ। রাত সাড়ে আটটার দিকে তার ‘ইউ ব্যাগেজ’ স্ক্যানিং করার সময় ভেতরে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে।

পরবর্তীতে রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকার লিটন ধরের মাধ্যমে ব্যাগে থাকা অলংকারের ওজন ও বিশুদ্ধতা যাচাই করা হয়। কাস্টমস কর্মকর্তারা উপস্থিতিতে দেখা যায়, ব্যাগে ১২০ গ্রাম সোনা রয়েছে। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে সোনাগুলো জব্দ করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, এটি যাত্রীর প্রথমবারের মতো সোনা আনার ঘটনা হওয়ায় তাকে মুচলেকা ও সতর্কবার্তা দিয়ে ছাড় দেয়া হয়েছে।

কাস্টমস ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) যৌথভাবে পরিচালিত এ অভিযানে তারা ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪